এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: বৃহস্পতিবার বে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অতি দরিদ্রদের মাঝে বিনামূল্যে সংরক্ষিত মহিলা আসন- ২৮ এর এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরা প্রধান অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন অতি দরিদ্রদের দুই বান্ডিল ঢেউটিন এবং ছয় হাজার টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, বক্তৃতা করেন পিআইও ইন্জিনিয়ার মোঃ মহসিনুল ইসলাম, সাংবাদিক এস মিজানুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সম্পাদক মোঃ ফোরকান হোসেন প্রমূখ।