হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আশুলি আবুপুর মরা খাল থেকে ১৪ বছরের এক কিশোরীর মৃত্যু দেহ উদ্ধার করেছে হিজলা নৌ পুলিশ।
২০ জুলাই রাত আনুমানিক বারোটার দিকে অর্ধ গলিত মৃত দেহটি উদ্ধার করে হিজলা নৌ পুলিশের এসআই আনিসুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স।
নিহত কিশোরীর গায়ের রং শ্যামলা পরনে ছিল গোলাপি রঙের কামিজ ও হালকা গোলাপি সেলোয়ার।
এ বিষয়ে হিজলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এসআই আনিসুর রহমান জানায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সেখান থেকে মৃত উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।