• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২০, ২০২৩, ১৫:২৫ অপরাহ্ণ
হিজলায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত।

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের একতা বাজারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় বিভিন্ন ইউনিয়নের নেতারা যার যার ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সভায় যোগ দেন।

কর্মী সভায় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার। তিনি তার বক্তব্যে বলেন আগামী ২৭শে জুলাই কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে নেতা কর্মিদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী এর সহসভাপতি নজরুল ইসলাম মিলন, আবদুল লতিফ খান,আবুল হোসেন সরদার,যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার, পন্ডিত শাহাবউদ্দিন,উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার,সাধারন সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু রায়হান,উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি এডঃ রেজাউল করিম রেজা,হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ হাবিব সরদার, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন বেপারী,মেমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুর খায়ের মৃধা,গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুন্সি মোঃ এছহাক আমিন প্রর্মূখ।

কর্মী সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান রকি।