• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা’য় ছাত্রীদের দিয়ে দপ্তরির কাজ করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২১, ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ণ
কুমিল্লা’য় ছাত্রীদের দিয়ে দপ্তরির কাজ করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আব্দুল্লাহ আল মানছুর:
কুমিল্লা আর্দশ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর গ্রামে রুপসী বাংলা পাইলট স্কুলে চলছে নানা অনিয়ম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান শামীম এর বিরুদ্ধে রয়েছে ছাত্রীদের দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন কাজ করানোর অভিযোগ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-ক্লাশের সময় ক্লাশ না করিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে বিদ্যালয় পরিস্কার করা, প্রধান শিক্ষকের বাড়ির টিউবওয়েল থেকে পানি সংরক্ষণ করে স্কুলে আনা, এমনকি স্কুলের ক্লাশ বেইল বা ঘন্টাও বাঁজায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন অভিযোগের ভিত্তিক্তে গত ১৬.৭.২০২৩ইং সকাল ১১:৩৬মিনিটে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পরে এমনি চিত্র। অভিযোগ পাওয়া যায় রুপসী বাংলা পাইলট স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান শামীমের বিরুদ্ধে। ভিডিও চিত্রে দেখা যায়-শিক্ষকরা ক্লাশ চলাকালীন সময়ে কিছু ছাত্রীদের দিয়ে স্কুল হতে কিছুটা দূরে প্রধান শিক্ষক শামীমের বাড়ি হতে পানি আনা নেওয়ার কাজ করাচ্ছেন। অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বলেন-আমরা অনেকবার প্রধান শিক্ষককে না করেছি ছাত্রীদের দিয়ে যেন স্কুলের দপ্তরির কাজ না করানো হয়। কিন্তু প্রধান শিক্ষক শামীম আমাদের কোন কথাই প্রাধান্য দেন না। এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান শামীম বলেন-বিদ্যালয়ে দপ্তরি ছিল না বিধায় আমি আমার বাড়ি থেকে ছাত্রীদের দিয়ে পানি আনার কাজটুকু করেছি। পরবর্তীতে এমন আর হবে না। এঘটনায় পুরো এলাকায় অভিভাবকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।