তারিখঃ ২১ জুলাই ২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর বেষ্টিন এলাকায় সাংবাদিক ও প্রভাষক মো. হারুন অর রশিদের জায়গায় রোপিত অর্ধ শতাধিক সুপারি গাছ উপরে ফেলে ঘর নির্মান করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায়। এ ব্যাপারে চর মোন্তাজ পুলিশ ফাড়িতে অবহিত করা হয়েছে। জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মো. হারুন অর রশিদের চরমোন্তাজের চর বেষ্টিন এলাকায় তার বাসা বাড়িসহ জায়গা জমি রয়েছে। মৌজা চর বেষ্টিন খতিয়ান নং ১৬৩ এস এ জে এল নং ১৭৪, বিএস জেল নং ১৫০ সাবেক দাগ ৩৭ বর্তমান দাগ ৪৫ মোট জায়গা ৬ একর ৫৬ শতাংশ রয়েছে। তার জায়গার মাঝখান দিয়ে বেড়ি বাধ নির্মিত হয় এবং তার দখলে ও রয়েছে। বেড়িবাধের উপর তার জায়গার অবস্থান নিয়ে সন্ত্রাসীদের লোভ সামলাতে না পেরে তার জায়গায় জোড় পূর্বক বৃহস্পতিবার সকাল ১১টায় আনোয়ার হাওলাদরের পুত্র সিফাত হাং (২৮) নেতৃত্বে রাসাদ গাজী (৩০), কলিম হাং (২২), মনির শরীফ (৩২) ও রাসেল গাজী (২৫) সাহিন (২৭) দলবদ্ধ হয়ে তারই জায়গায় তান্ডব চালিয়ে রোপিত অর্ধ শতাধিক সুপারি গাছ উপরে ফেলে ঘর নির্মান করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা গাছগুলো কেটে ফেলে ও মাটিতে চাপা দিয়ে রাখে এবং অকাথ্য ভাষায় গাল মান্দ করে। এ ব্যাপারে তার ভাই বাবুল হাং বাধা দিলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে বলে তিনি আর কোন সামনে আগান নি। আইনের মাধ্যমে মোকাবেলা করা হবে। সিফাত হাংকে না পেয়ে তার পিতা আনোয়ার হাং জানান, ১০ থেকে ১৫টি চাড়া উঠিয়ে বেড়ি বাধের জায়গা ঘর তুলতেছি। কারো জায়গায় নয়। এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ ফাড়ির ইনচার্জ সজল কান্তি দাস জানান, বিষয়টি আমাকে মোবাইলে জানিয়েছে। বর্তমানে আমি পটুয়াখালী মিটিং আছি। পুলিশ ফাড়িতে লিখিত অভিযোগ দিলেই খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।