গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ স্ত্রী-সন্তানদের হেলিকপ্টারে চড়িয়ে নিজ গ্রাম ঘুরিয়ে দেখিয়েছন বরিশালের গৌরনদীর সাবেক ছাত্রনেতা ও বর্তমান নেদারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান।
মুরাদ খানের ঘনিষ্ট স্বজল ঘোষ বলেন, স্বল্প সময়ের জন্য শনিবার বেলা এগারটার দিকে ঢাকা থেকে স্ত্রী-সন্তানদের এই প্রথম হেলিকপ্টারযোগে নিজগ্রামে নিয়ে আসেন নেদারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান। হেলিকপ্টার সরকারি গৌরনদী পাইলট বিদ্যালয় মাঠে অবতরণ করলে তাকে ও তার স্ত্রী-সন্তানদের শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। স্ত্রী-সন্তানদের নিয়ে নিজগ্রাম শাওড়ায় পাঁচ ঘন্টা অবস্থানের পর বিকেল চারটায় হেলিকপ্টারযোগেই ঢাকায় ফিরে যান।