• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় পাবলিক সার্ভিস দিবসের বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২৩, ০৬:০০ পূর্বাহ্ণ
দশমিনায় পাবলিক সার্ভিস দিবসের বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় নানা আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে, বর্ণাঢ্য র‌্যালি ও সরকারি বিভিন্ন দপ্তরের যুগোপযোগী সেবাসমূহের ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষ অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অ্যাসিল্যান্ড ওয়াসিউজ্জামান চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান,কৃষি কর্মকর্তা জাফর আহমেদ,প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান,উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেনসহ অনেকে।