• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানবসেবায় স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন কাউখালী সদর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার রুবেল রিয়াজী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ
মানবসেবায় স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন  কাউখালী সদর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার  রুবেল রিয়াজী

পিরোজপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন “এপেক্স বাংলাদেশ” পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর সদরে অবস্থিত এপেক্স ভবনের মাহমুদ সেলিম অডিটোরিয়ামে আয়োজিত এক সাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে মানব সেবায় ব্যতিক্রমী ও অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৩নং কাউখালী সদর ইউনিয়নের ২নং সদর ওয়ার্ডের জনপ্রিয় ইউপি মেম্বার দ্বীনবন্ধু এ.এম.ডি রিয়াজুল ইসলাম রুবেল রিয়াজীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হয়। এ সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের প্রেসিডেন্ট মোঃ মেহেদী হাসান, এপেক্স ক্লাবের পি ডি জি ও লাইফ মেম্বার এপেক্সিয়ান এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, পিজিডি ফাইভ এপেক্সিয়ান মাহাতাব উদ্দিন খান, পাস্ট প্রেসিডেন্ট আফজাল হোসেন টিপু, পিজিডি ফাইভ প্রেসিডেন্ট এমএ রব্বানী ফিরোজ, পাস্ট প্রেসিডেন্ট সত্যজিৎ দাস পংকু, ভাইস প্রেসিডেন্ট রহিমা আক্তার হাসি, ক্লাস সার্জেন্ট ফাহিমা আক্তার মুন্নি। এছাড়াও ক্লাবের ৭০ জন ফ্লোর মেম্বার উপস্থিত ছিলেন।