• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২৩, ১৬:৩৩ অপরাহ্ণ
হিজলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন।

হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ের ফুটবল টুনামেন্ট এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পঙ্কজ নাথ তার বক্তব্যে বলেন আমরা চাই এই হিজলা মেহেন্দিগঞ্জ থেকে একটি ছেলে বা মেয়ে খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করুক এর জন্য আমরা সকল ধরনের আর্থিক সহায়তা করব।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন ও নাজমা বেগম, সরকারি কমিশনার ভূমি, হিজলা থানা অফিসার ইনচার্জ জুবায়ের আহমেদ, সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা শিক্ষা অফিসার খালেদ সফিউল্লাহ জাবেদ সহ অনান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাস্টার শহিদুল ইসলাম রিপন।