• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই ¯েøাগানে বরিশালের গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার সহ অন্যান্যরা। শেষে তিনজন সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।