• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৩, ১৫:০০ অপরাহ্ণ
বানারীপাড়ায় জাতীয়  মৎস্য সপ্তাহের উদ্বোধন

এহ মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৫ জুলাই সকাল ১১ টায় বানারীপাড়া উপজেলা প্রশাসন ও মৎস বিভাগের উদ্যোগে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী অনুষ্ঠানের সভাপতি হিসেবে মৎস সপ্তাহের উদ্বোধন করেন। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। অতিথির বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, মৎসচাষী আ: সালাম, বাবুল মোল্লা, সুনিল চন্দ্র হালদার। উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার নুর হোসেন, সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাংবাদিক রাহাত সুমন, মেরিন অফিসার প্রতুল জোদ্ধা, সহকারী মৎস কর্মকর্তা হুমায়ুন কবীর, মাঠ সহকারী জয়দেব, সহকারী কাজল রেখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন প্রমূখ।#