• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৩, ১৩:৪৬ অপরাহ্ণ
গলাচিপা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

তারিখঃ ২৬ জুলাই ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৫ টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা যুবদলের সদস্য সচিব আশিষ সাহার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় মিছিলে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় এই আনন্দ মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব সাহাবুদ্দিন সিকদার, যুগ্ম সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সাইদসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।