• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৩, ১৩:৪১ অপরাহ্ণ
হিজলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতির বাসভবনে ১০ পাউন্ড কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু,, সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু , উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর হোসেন, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেক কাটা শেষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রকি নেতৃত্বে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউরিয়া বাজারে এসে শেষ হয়।