• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মাই টিভির চেয়ারম্যানের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে মাই টিভির চেয়ারম্যানের জন্মদিন পালন

গৌরনদী প্রতিনিধি: বেসরকারি টিভি চ্যানেল “মাই টিভির” চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন সাথী’র জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেক কাটা, ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মাই টিভির গৌরনদী প্রতিনিধির উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে কেককাটা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ’র) উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সভাপতি মোল্লা ফারুক হাসান, নিউজ পোর্টাল বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক আরিফিন রিয়াদ সহ অন্যান্যরা। শেষে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাকিবুল্লাহ্ বেলালী।