স্টাফ রিপোর্টার:
‘বামনার মানুষের সকল নাগরিক সেবা বাস্তবায়নে একসাথে আমরা’ এই স্লোগানে বরগুনার বামনায় উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠনের শুভ সূচনা হয়েছে।
আজ শুক্রবার(২৮ জুলাই) বামনা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির উদ্যোক্তা সাংবাদিক ওবায়দুল কবির আকন্দ দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, বিআরডিবি সাবেক সভাপতি ফাুরুক আহম্মেদ আকন, সাংবাদিক দেবদাস মজুমদার, প্রভাষক রিয়াদুল কাদিরসহ উপজেলার ৩৬টি ওয়ার্ড থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ।
এসময় বামনা উপজেলার সকল উন্নয়ন কর্মকান্ডের তদারকি, নতুন নতুন উন্নয়ন ভাবনা নিয়ে আন্দোলন সংগ্রাম সর্বপরি বামনার মানুষের নাগরিক সুবিধা দিতে এই উন্নয়ন ফাউন্ডেশন গঠনের উদ্যোগ নিয়েছে উদ্যোক্তারা।