• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে টিসিবি’র পণ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে টিসিবি’র পণ্য বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১০৭৬ টি পরিবারের মাঝে টিসিবির ভর্তূকি মূল্যের চাল, ডাল ও তৈল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পণ্যে বিতরনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, ডিলার রতন হাওলাদার প্রমূখ।