• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্নেহা গলাচিপা উপজেলায় প্রথম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৩, ১৩:৫৯ অপরাহ্ণ
স্নেহা গলাচিপা উপজেলায় প্রথম

তারিখঃ ২৯ জুলাই ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
এসএসসি পরীক্ষা-২০২৩ গলাচিপা উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে নাহিমা রহমান স্নেহা। সে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের মার্কশীটে মোট ১১৫০ নম্বরের মধ্যে ১১০২ নম্বর পেয়েছে। স্নেহা গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক সাদিকুর রহমান ও মুরাদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা বেগমের মেয়ে। দুই ভাই বোনের মধ্যে সে বড়। এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য নাহিমা তার পিতা-মাতা এবং সকল শিক্ষকবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই সাফল্যের ধারা যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে সেজন্য নাহিমা রহমান স্নেহা ও তার বাবা-মা সকলের কাছে দোয়া কামনা করেছে।