• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আ’লীগ নেতাকে বিএনপি কর্মী বলে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ণ
আ’লীগ নেতাকে বিএনপি  কর্মী বলে কুপিয়ে জখম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে বিএনপি কর্মী প্রচার করে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় যুবলীগ নেতা নান্টু হাওলাদার সহ ঘটনার প্রত্যক্ষ দর্শীরা জানান, উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন রাত সাড়ে দশটার দিকে টরকী বাসষ্ট্যান্ডে অবস্থান করছিলেন। এসময় ফারুককে বিএনপি কর্মী বলে কুপিয়ে রক্তাক্ত জখম করে স্থানীয় যুবলীগের কর্মীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। যুবলীগ নেতা নান্টু আরও জানান, ফারুক ও তার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য ঘটনাটি ঘটানো হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।