• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে ধানক্ষেতে মিলল মটোরবাইক চালকের লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৩, ১৩:২২ অপরাহ্ণ
বেতাগীতে ধানক্ষেতে মিলল মটোরবাইক চালকের লাশ

বেতাগী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে মহারাজের পুল নামক স্থানের মহাসড়ক সংলগ্ন ধানক্ষেত থেকে মিজানুর রহমান(৩২) নামের এক মটোরবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ। নিহত ওই চালক উপজেলার বাসন্ডা ভোলানাথপুর সিকদার বাড়ির বাসিন্দা মোশারেফ সিকদারের ছেলে। রবিাবর দুপুরে পথচারীদের নজরে আসলে বেতাগী থানায় খবর দিলে বিধ্বস্ত মটোর বাইকসহ চালকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে সড়ক দুর্ঘটনা কবলিত অপমৃত্যু হিসেবে ধারণা করছেন পুলিশ। তবে পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার রাত ১২ থেকেই নিখোঁজ ছিলেন মটোরবাইক চালক মিজানুর রহমান। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে একইসাথে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান, বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন।
এদিকে উপার্জনক্ষম সন্তান হারিয়ে শোকের মাতনে দিশেহারা মিজানুরের পরিবার। সন্তানের লাশ দেখে পাগল প্রায় বাবা—মা।