• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৩, ১৪:৪৩ অপরাহ্ণ
হিজলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
সকাল দশটায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় পথসভা।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দিপু,বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার,যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার, যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রকিবুল ইসলাম তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক মো সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।