হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় বন বিভাগের সরকারী গাছ লুটের উৎসবের অভিযোগ।
উপজেলার বাউসিয়া, বাহেরচর, বাহিরচর, লক্ষীপুরের বেরিবাদ এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর ওই বেরির দুই পাড়ে ছিল বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ।
প্রশাসনের কোন রেজুলেশন বা উদ্বোধন কর্তৃপক্ষকে না জানিয়েই গাছগুলো কর্তন করা হয়েছে। শুধু তাই না গাছে ছিল না কোন মারক বা নাম্বার।
গত ২৯ জুলাই উপজেলা সদরে দনু চৌধুরীর স,মিলে একটি চোরাই সিন্ডিকেটের ট্রলারে কয়েক লক্ষ টাকার গাছ দেখে স্থানীয়রা ছুটে যায় সেখানে।
স্থানীয়রা টলার মাঝিকে জিজ্ঞেস করলে তিনি বলে এই গাছ বন বিভাগের মহসিন স মিলে পাঠিয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টি অবিহিত করলে তিনি থানায় ফোন দিয়ে পুলিশ এনে গাছগুলো জব্দ করে।
স্থানীয় রফিক জানায় এর আগেও বন বিভাগের মহসিন ও তাজু বিভিন্ন লোকের কাছে কয়েক লক্ষ টাকার গাছ বিক্রি করেছে যার কারণে স্থানীয়রা ওত পেতে ছিল চোরাই জিন্দেগীদের গাছ ধরার জন্য। তিনি আরো বলেন মহসিন এর গাছ বিক্রির বিষয়ে অনেকেই জানে।
এ বিষয়ে বন বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী মহসিন বলে স মিলে গাছ উঠিয়ে তারপর উপজেলায় নেয়া হবে।
উপজেলা বন কর্মকর্তা মোঃ শাহে আলম নিকট তার অফিসের কর্মচারী মহসিন বিভিন্ন সময়ে গাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন পরে বলব।
উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার জানায় স মিলে সরকারি কাজ সংবাদ পাওয়া মাত্রই পুলিশের মাধ্যমে গাছ জব্দ করা হয়েছে।
তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।