• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরাধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরাধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরাধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে।

‘মানুষই মুখ্য-মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য নিয়ে আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কারাগারের সুপার মো: আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার মোহাম্মদ উমায়ের, সিভিল সার্জণের প্রতিনিধি ডা. সাদ মোহাম্মদ জয়, জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

পরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরাধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুর রহমান সহ অন্যান্যরা । #