• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরগুনা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৩, ১৪:৩৮ অপরাহ্ণ
বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরগুনা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

বরগুনা প্রতিনিধি:
ঢাকাসহ দেশব্যাপী বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালন করা হয়।

আজ রবিবার (৩০ জুলাই) বিকাল ৫ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাবে চত্বরে সমাবেশ করেন তারা ।

পরে সেখানে জেলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মুক্তি যুদ্ধ বিষয়ক উপ-সম্পাদক গোলাম কিবরিয়া শামিম, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান নশা, কৃষক লীগের সভাপতি ও ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল হক স্বপনসহ যুবলীগ,ছাত্র লীগ,তাঁতি লীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারো আগুন সন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। এতে জানমালের ক্ষতি হচ্ছে। এ সন্ত্রাসী কর্মকার্ড বন্ধ করে জনগনের মঙ্গলে কাজ করার জন্য বিএনপিকে আহবান জানান বক্তারা।