হিজলা প্রতিনিধি ।।বরিশালের হিজলায় মেঘনা নদীতে অপরিকল্পিতভাবে অস্থায়ী জিও ব্যাগ ডাম্পিং।
উপজেলার বাহেরচর থেকে বাউশিয়া পর্যন্ত ২৪ হাজার ৯ শত বস্তা জিও ব্যাগের অনুমোদন দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অপরিকল্পিতভাবে ড্রেসিং ছাড়াই জিওব্যাগ ডাম্পিং করায় নদী ভাঙ্গন রোধ হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ সাব কন্টাকটারের ছেলে রাসেল ও নাজমুল দীর্ঘদিন যাবত স্থায়ীদের কাছ থেকে প্রতারণা করে টাকা উত্তোলন করছে। যারা টাকা দিচ্ছে তাদের বাড়ির সামনে জিওর ব্যাগ পড়ছে। আর যারা টাকা দিতে পারেনি তাদের জায়গায় জিও ব্যাগ পরেনা। এছাড়াও দেওয়া হচ্ছে ছোট বস্তা ওজন কম হওয়ায় পানীতে ভেসে যাচ্ছে।
নদীর পাড়ের তলায় বস্তা না দিয়ে উপরে প্রলেপ মাত্র বস্তা সাজিয়ে নামে মাত্র ডাম্পিং, কিছুক্ষণের মধ্যেই নদীগর্ভে বিলীন।
স্থানীয় রুহুল আমিন ডালির স্ত্রী সালমা জানায় তার বাড়ির সামনে জিও ব্যাক ফালানোর কথা বলে দশ হাজার টাকা নিয়েছে।
ভাঙ্গন কুল এলাকার বাসিন্দা বৃদ্ধ দলু বেপারী, তাহের একাধিক স্থানীয়রা অভিযোগ করে বলেন আমার কাছে টাকা চেয়েছিল টাকা না দেওয়ায় আমার বাড়ি সোজা জিও ব্যাগের ডাম্পিং না করে যেখানে প্রয়োজন নেই সেখানে নিয়ে গেছে।
পানী উন্নয়ন বোর্ডের কার্য সহকারী জহিরুল ইসলাম এর কাছে স্থানীয়দের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কথা বলতে নারাজ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার বলেন অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন ৩ সদস্য বিষিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।