• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সম্পত্তি দখলে ১৩৫ গাছ কর্তন, বাঁধা দেয়ায় খুনের হুমকি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১, ২০২৩, ১৬:০৭ অপরাহ্ণ
সম্পত্তি দখলে ১৩৫ গাছ কর্তন, বাঁধা দেয়ায় খুনের হুমকি।

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় প্রতিপক্ষকে হত্যার হুমকি ও জমি দখলে নিতে ১৩৫ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায়।

মঙ্গলবার (১ আগস্ট) ওই এলাকার ভুক্তভোগী বাসিন্দা আবুবক্কর সিদ্দিক এমনই অভিযোগ করেছেন। বিষয়টি থানা পুলিশে অবগত করেও পরিবার নিয়ে হুমকিতে আছেন বলেও জানান তিনি।

আবুবকর সিদ্দিক বলেন, প্রতিপক্ষ সেলিম মুসুল্লির পরিবার ও আমি একই এলাকায় বসবাস করি এবং আমরা পরস্পর আত্মীয় স্বজন। তাদের সাথে পূর্ব হতেই জমি জমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে তারা আমাকে প্রায়ই খুন জখমের হুমকি প্রদান করে। অত:পর গত ২৮ জুলাই সকালে আমার ভোগ দখলীয় সম্পত্তি হতে আমার রোপনকৃত মেহগনি, রেইনট্রি সহ ফলজ বিভিন্ন প্রকারের দেড় লক্ষাধিক টাকার ১৩৫ টি গাছ কেটে নিয়ে যায়। এ সময় বাধা নিষেধ করলে আমাকে খুন জখমের হুমকি প্রদান করে ঘরবাড়ি কুপিয়ে তছনছ করে ফেলে। বিষয়টি ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ এসে আমাদের রক্ষা করে।

এ বিষয় জানতে যোগাযোগ করা হলে সেলিম মুসুল্লি বলেন, ওই জমি আমাদের। ঘরবাড়ি তোলার প্রয়োজন হলে তুলবো, গাছ কাটা লাগলে কাটতে হবে। এ নিয়ে কাউকে হুমকি দেয়ার কি আছে।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ৯৯৯ এর ফোন পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে থানায় ডেকে আনেন। লিখত অভিযোগ না দিয়ে তারা নিজেদের মধ্যে সালিশ মিমাংসার কথা বলে সময় নিয়েছে।