গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি নেছার উদ্দিন তালুকদার (৭১) বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শুক্রবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন qকরা হয়েছে। তার মৃত্যুতে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু গভীর শোক প্রকাশ করেছেন।