গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পুলিশ দেখে দৌঁড়ে পুকুরে লাফিয়ে পরেছিলো ওয়ারেন্টের আসামী মোহাম্মদ হাওলাদার। এসময় আসামীকে ধরতে পুকুরে ঝাপ দিয়ে ধরে ফেলে থানা পুলিশের এক এএসআই। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা-মাদারীপুর এলাকায়।
স্থানীয়রা জানান, একটি মারামারি মামলার ওয়ারেন্টের আসামী মাগুরা-মাদারীপুর এলাকার মোহাম্মদ হাওলাদার ও রাসেল সরদারকে গ্রেপ্তারের জন্য বৃহস্পতিবার রাত নয়টার দিকে মাগুরা মাদ্রাসার সামনে যায় গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। এসময় পুলিশ দেখে আসামী মোহাম্মাদ হাওলাদার পুকুরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে থানার এএসআই জসিম পুকুরে ঝাপ দিয়ে আসামীকে গ্রেপ্তার করে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই জসিম জানান, ওয়ারেন্টভুক্ত দুই আসামী মোহাম্মদ ও রাসেলকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।