• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সনের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) চেয়ারপার্সন প্রফেসর মো: মাসুদুর রহমান।

শোকাবহ আগস্টের চতুর্থ দিনে আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রফেসর মো: মাসুদুর রহমান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়। পরে বঙ্গবন্ধু সমাধি সৌধ কপ্লেক্সের পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা নুরুল গনি শোভন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভণর এ কে এম সাজেদুর রহমান খান, এসএমই ফাউন্ডেশনের উপ ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব), ডাইরেক্টর জেনারেল আনোয়ার হোসাইন চৌধুরী (অতিরিক্ত সচিব), পরিচালক মো. রাশেদুল করিম মুন্না, শাহেদুল ইসলাম, স্বর্ণলতা রায়, শামীম আহমেদ, মানতাশা আহমেদ, জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের পরিচালক মো. মামুন রশিদ, গোপালগঞ্জ জেলা জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের সহসভাপতি তাজিয়া খাতুন, সদস্য অনিমা রানী সরকার, তাহেরা ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। #