বরগুনা জেলা প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার ( ৩ আগস্ট) গভীর রাতে বরগুনা সদর উপজেলায় ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া এলাকার পূর্ব গুদিঘাটা গ্রামে শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুলাভাই এসময়
রিগানের কন্যা তাইফা (৩) ও হাফিজুর (১৩) নামে
দুই শিশুকে হত্যা করেন ইলিয়াস।
এ ঘটনায় রিগান নামে ওই নারীকে আহত গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ইলিয়াস ৫নং আয়লা পাতাকাটা
ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের মৃত আবুল পহলানের ছেলে ও রিগানের আপন বড় বোনের স্বামী।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী পরিত্যক্তা নারী রিগানের প্রতি লালসা ছিল দুলাভাই ইলিয়াসের। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে রিগান, তার শিশু কন্যা তাইফা ও প্রতিবেশী শিশু হাফিজুলকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল গভীর রাতে। ওই বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ইলিয়াস জোরপূর্বক রিগানের সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে চাইলে রিগান বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে দুলাভাই ইলিয়াস। এ সময় রিগানকে বাঁচাতে এলে
রিগানের কন্যা তাইফা ও হাফিজুল দুই শিশুকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ইলিয়াস। ঘটনাস্থলেই শিশু হাফিজুলের মৃত্যু হয় ও বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিগানের কন্যা তাইফার মৃত্যু হয়। (ওসি) একেএম মিজানুর রহমান আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ইলিয়াসকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ মর্গে নেওয়া হয়েছে।