• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় আ.লীগ নেতা তসলিম সিকদারের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ
দশমিনায় আ.লীগ নেতা তসলিম সিকদারের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটু্য়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. তসলিম সিকদার গণসংযোগ করেছেন। তিনি পটু্য়াখালী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। শুক্রবার বাদজুম্মা উপজেলা পরিষদ মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের জন্য দোয়া-মিলাদের মধ্যে দিয়ে উপজেলা সদরে গণসংযোগ ও পথ সভা করেন তিনি। এসময় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। পরে পথ সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রবীণ নেতা তসলিম সিকদার। গণসংযোগের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল হক,যুবলীগ নেতা জয়নাল ও জেলা ছাত্রলীগ নেতা বাবু সিকদারসহ অনেকে।