আবু নাঈম -ভেনিস প্রতিনিধিঃ
গত ২৫ জুলাই ইতালি সফরকালে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইতালি আওয়ামিলীগ।
পাশাপাশি প্রতিটি শাখা কমিটিতে চলছে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা। এরই ধারাবাহিকতায় ইতালির পাদোভাতে ইতালি আওয়ামিলীগ পাদোভা শাখার নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেছে। স্থানীয় একটি হলরুমে সংগঠনের সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় এতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সহসভাপতি আবুল বাশার জুয়েল, পাদোভা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন রিভিন, প্রবীন আওয়ামী নেতা জাহাঙ্গীর আলম,সদস্য হুমায়ুন কবির,সদস্য মোস্তফা শিকদারসহ আর ও অনেকে।পরিশেষে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান কারণ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইতালি আওয়ামিলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন।