• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকীতে দিনাজপুরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকীতে দিনাজপুরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচী পালন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠন ও সরকারি-বেসরকারি অফিস।

৫ আগস্ট দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে স্থাপিত শেখ কামাল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এরপর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামিম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামীসহ সংগঠনের সকল নেতাকর্মী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বীরমুক্তিযোদ্ধারা, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সরকারি-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী।

শ্রদ্ধা শেষে সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে যুব ঋণের চেক বিতরণ ও চারাগাছ বিতরণ করা হয়। Bi