• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২৩, ১২:১৩ অপরাহ্ণ
বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত ।

মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টার :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ৫ আগস্ট বরগুনার বামনায় দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় বামনায় উপজেলা প্রশাসন চত্বরে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার, এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ‘ভূমি’ তারেক হাসান, অফিসার ইনচার্জ ‘তদন্ত’ আবুল হোসেন শরিফ, কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, সাব জোনাল অফিস কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা ভাইসচেয়ারম্যান রুমি খানম সহ অনান্য কর্মকর্তা কর্মচারী ও উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ, ছাত্রলীগ সভাপতি হাসিব সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভা পরিচালনা করেন উপজেলা বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক আকন ।