আবু নাঈম, ভেনিস প্রতিনিধি :
ইতালির ভেনিসে বসবাসরত দোহার বাসীকে এক সাথে চলার প্রত্যয় নিয়ে দোহার ভেনিস ঐক্য পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় একটি হলরুমে সভার সভাপতিত্ব করেন দোহারের প্রবীন ব্যক্তিত্ব আব্দুল হক। সংগঠনের প্রধান উপদেষ্টা মুরাদ আহমেদ ও ওমর ফারুক নিনি সকলের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটিতে জাওয়ার মোড়লকে সভাপতি,মোক্তার হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, মিরাজুল ইসলাম রিপন
কে সাধারণ সম্পাদক,আসাদ মাঝিকে সাংগঠনিক সম্পাদক ও অনিক পাঠান কে ক্রীড়া সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা কর হয়।এ সময় সভায় উপস্থিত ছিলেন মীর মোস্তাক, মোহাম্মদ আসলাম, মিল্লাত হোসেন, আকবর গাজী, ইয়াকুব মাঝি, বিপ্লব বেপারী, অঞ্জন মোড়ল, মোহাম্মদ আশিক, হুমায়ুন হক, রুমি পাঠান, মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা, মোঃ পারভেজ, মোঃ সজিব, বাবু মাঝি সহ আরো অনেকে। এ সময় কমিটির নবনির্বাচিত সদস্যরা জানান খুব তাড়াতাড়ি ভেনিসে বসবাসরত দোহার বাসীকে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন।পরিশেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।