• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি সংগ্রামে নেপথ্য অনুপ্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ণ
মুক্তি সংগ্রামে নেপথ্য অনুপ্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত।

মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টার :

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়।
আজ ৮ই আগস্ট সকাল ১১.৩০ মি: উপজেলা পরিষদ সভা কক্ষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার, বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জীবনের উপর স্মৃতিচারন করেন বামনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন জমাদার, উপস্থিত ছিলেন বামনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম হাওলাদার, বক্তব্য রাখেন বামনা থানা অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম,
উপজেলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পিন্টু সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন এ-র কর্মকর্তা বৃন্দ। আলোচনা শেষে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক আকন।