• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩, ১৪:৫৫ অপরাহ্ণ
হিজলায় নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং।

হিজলা প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী ৯ আগস্ট বুধবার ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ের গৃহ প্রদান করবেন। সে উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জানান, মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ে হিজলায় ১৬৮ টি উপকারভোগী পরিবারের নিকট ২শতাংশ জমিসহ ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এ উপজেলায় মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৫৭৩ জন। এর মধ্যে ১ম পর্যায়ে ৫১টি, ২য় পর্যায়ে ৫৯টি, ৩য় পর্যায়ে ২১৫টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২শতাংশ জমি ও ২ কক্ষ বিশিষ্ট( টয়লেট ও রান্নাঘর সহ) সেমি পাকা গৃহ প্রদান করা হয়েছে।
৪র্থ পর্যায়ের অবশিষ্ট ২৪৮টি গৃহের মধ্যে ১৬৮টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ৯ আগস্ট বুধবার বিটিভি লিংকের মাধ্যমে সরাসরি জমি ও ঘরের চাবি হস্তান্তর করবেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন হিজলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ, রিপোর্টার্স ভারপ্রাপ্ত সভাপতি মিলন সরদার, দৈনিক ইত্তেফাক পত্রিকার হিজলা প্রতিনিধি আলহাজ্ব, সাংবাদিক মামুন তালুকদার, দৈনিক আজকের পত্রিকার হিজলা প্রতিনিধি মোঃ সেলিম সহ হিজলায় কর্মরত ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।