কামরুল সিকদার ষ্টাফ রিপোর্টার।
চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকায় বিপুল পরিমাণ দেশীয় তৈরী অস্ত্রসহ আলী আজগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে দুলারহাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় গাছিরখাল ঘাট এম ভি মফিজ খান লঞ্চ থেকে তোষকে মোড়ানো বস্তা বন্দি অস্ত্রসহ তাকে আটক করা হয়। এতে ১৫ টি ধারালো নেপালি, ৮টি বগি দা পাওয়া যায়। আলী আজগর চরফ্যাশন উপজেলা পাশবর্তী উপজেলা লালমোহন পশ্চিম চর ওমেদ ইউনিয়নের জামাল চাপরাশির ছেলে।
পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা যায়, আটককৃত যুবক সকাল ৯টায় উপজেলার বি”িছন্নদ্বীপ মুজিবনগর ইউনিয়ন থেকে বস্তাবন্দী তোষকসহ লঞ্চে উঠে। এলাকাবাসীর সন্দেহ হলে দুলারহাট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গাছির খাল লঞ্চঘাট থেকে অস্ত্রসহ তাকে আটক করে।
মুজিবনগর এলাকার একাধিক ভোটারেরা বলেছেন, গত ১৭ জুলাই ২০২৩ অনুষ্ঠিতব্য মুজিবনগর ইউপি নির্বাচনে আনারস মার্কার পক্ষে নাশকতার উদ্দেশ্যে এ অস্ত্র আনা হয়েছে। আটককৃত আলী আজগর আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ফারুক ও এবং নুরাবাদ আনারস মার্কার পরাজিত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সম্পর্কে আপন মামাতো ভাই বটে।
দুলারহাট থানা ওসি (তদন্ত) বলেন, আটককৃত ব্যক্তিকে অস্ত্রসহ থানায় আনা হয়েছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলার রুজু করা হবে। উদ্ধারকৃত অস্ত্র কোথায় থেকে আনা হয়েছে এবং কেন সেখানে নেয়া হয়েছে তদন্তের পর বিস্তারিত জানাবো
ছবিঃ সংযুক্ত