• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে অটো যানযট।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে অটো যানযট।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট পৌর বন্দরে যত্রতত্র এলোমেলো ভাবে সিএনজি অটো রিক্সা, নছিমন থেকে নিয়মিত যাত্রী ওঠা নামানোর ফলে বন্দরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে যানবাহন ষ্ট্যান্ড। যান চালকরা যানবাহন আইন না মেনে যত্রতত্র দাড়করিয়ে রাখার ফলে সাধারন মানুষ ও যান চলা চলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীদের খামখেয়ালীপনায় অটো-নসিমন দাড় করিয়ে মালামাল লোড-আনলোডের ফলে যানযট দিন দিন বেড়েই চলেছে। আবার সরকারের বিভিন্ন জরুরী বিভাগ যেমন থানা, হাসপাতাল গেটে যাত্রী ওঠা নামানোর জন্য এমন ভাবে অটো রাখা হয় যে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা হাসপাতালে পৌছাতে বিড়ম্বনার স্বীকার হন। এছাড়া যান চালকদের যান পরিচালনার অভিজ্ঞতা না থাকায় জরুরী কাজে ব্যবহৃত এ্যম্বুলেন্স বা ফায়র সার্ভিস গাড়ীকেও সাইড দিতে রাস্তা ছেড়ে যান দাড় করেন না। ফলে মেহেন্দিগঞ্জ পৌরসদরে দিনদিন বেড়েই চলেছে যানযট। এই অবস্থায় মানুষ ঠিক বুঝতে পারে না আসলে সিএনজি বা নছিমন- ষ্ট্যান্ডটি কোথায়। স্থানিয় প্রশাসন এসকল যানবাহনের জন্য নির্দিষ্ট স্থান করে না দেওয়ায় এই সকল বৈধ-অবৈধ যান নিয়মিত বন্দরে ঢুকে বন্দরের পরিবেশ যেমন নোংড়া করছে ঠিক তেমনি বাড়াচ্ছে যানযটের পাশাপাশি দূর্ঘটনার ঝুকি। পৌরসদরে বসবাসকারী সূধীও সচেতন সমাজ মনে করেন এখনি এই সমস্যার সমাধান না করলে আগামীতে পৌরবাসীকে আরো মন্দ দিন দেখতে হবে। তাই প্রশাসন, পৌর কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে সুধী সমাজ ও সচেতন মহল সমস্যা সমাধানে হস্তক্ষেপ কামনা করেছেন।