বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের স্বপ্নছোঁয়া যুব সংগঠন এর স্বেচ্ছাসেবী কর্মীরা তাদের বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে, বিশেষ করে যেখানে বিভিন্ন মানুষের আনাগোনা,সেসব এলাকায় ডেঙ্গু প্রতিরোধে চিরুনী অভিযান চালাচ্ছে। প্রতিদিন অত্র ইউনিয়নের বিভিন্ন অলি গলিতে কাজ করে যাচ্ছে, চারদিকে ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু থেকে বাঁচতে রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন। আপনার বাসার আশেপাশে পলিথিন, ডাবের খোসা, প্লাস্টিকের বালতি, গাড়ির টায়ার, বোতল, টপ, কিছুতে পানি জমে মশা বাসা বাধতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন।আপনারা নিজ নিজ বাসা-বাড়ির চারপাশ ও আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন। দুই বাড়ির মাঝখানে ময়লা-আবর্জনা গুলো পরিষ্কার করুন।কোন স্থানে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। এডিশ মশা রোধ করি,ডেঙ্গু থেকে মুক্ত থাকি।
নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখতে সহায়তা করুন।
#তিন_দিনে_একদিন_জমা_পানি_ফেলে_দিন