• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইজিবাইকের গ্যারেজে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ইজিবাইক চার্জের গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চারটি ইজিবাইক, একটি মোটরসাইকেল ও তিনটি দোকানঘর সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বাকাই এলাকার।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে পূর্ব বাকাই বাজারের ব্যবসায়ী শাহজহান মিয়া ইজিবাইক চার্জের গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তিনি আরও জানান, অগ্নিকান্ডে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।