স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে স্থানীয়ভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও নাফিসা নাজ নীরা,মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার খান ডলি, কৃষি কর্মকর্তা জাফর আহমেদ ও উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেনসহ অনেকে।