• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিহীন-গৃহহীনদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ণ
ভূমিহীন-গৃহহীনদের সাথে মতবিনিময়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সারাদেশে ২২ হাজার ১০১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর বুধবার বেলা এগারটায় গণ ভবন থেকে ভার্চুয়ালে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান উপজেলার ভূমিহীন-গৃহহীনদের নিয়ে প্রদর্শণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত ভূমিহীন-গৃহহীনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব প্রমূখ।