• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে ১৫০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর জমি সহ ঘর হস্তান্তর করেন পংকজ নাথ এমপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৩, ১৫:৫৬ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে ১৫০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর জমি সহ ঘর হস্তান্তর করেন পংকজ নাথ এমপি।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ২৫ টি বেদে পরিবার সহ ১৫০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ শতাংশ জমি সহ ঘর হস্তান্তর করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। আজ বুধবার ৯ আগষ্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের ২২,১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জমি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমদ, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান, পৌর কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।