• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ২১১ গৃহহীন পরিবার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ২১১ গৃহহীন পরিবার।

আসাদুল ইসলাম, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন ২১১জন গৃহহীন পরিবার।

বুধবার (৯ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি ও দলিলপত্র তুলে দেওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু উপকারভোগীদের মাঝে এসব ঘরের চাবি ও দলিলপত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সফিউল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা,সহকারী কমিশনার (ভূমি),মাসুদুর রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,কে.এম, আমিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল,বীর মুক্তিযোদ্ধা, এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম,তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, স্থানীয় সুধীজন ও উপকারভোগীরা।

বক্তারা বলেন,প্রধানমন্ত্রীর উপহার কেবল গৃহহীন-ভূমিহীনই নয়, ঘর পাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও। এতে করে একসময়ের সুবিধাবঞ্চিত, অবহেলিত এই অসহায় মানুষগুলোর জীবন বদলে গেছে।

এই মানুষগুলোর একসময় ছিলোনা নিজস্ব কোন স্থায়ী ঠিকানা। খাস জমি কিংবা অন্যের জমিতে আশ্রয় নিয়ে ভাঙ্গা ঘরে থেকে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করতেন তারা। প্রধানমন্ত্রীর উপহার বাসস্থানসহ নানাবিধ সুবিধার ছোঁয়ায় বদলে যাচ্ছে তাদের জীবনমান।