সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
মঙ্গলবার (৮ আগষ্ট) আসর নামাজ বাদ নিজ গ্রাম বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর জিরো পয়েন্টে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজার নামাজে হাজারো মুসল্লীগণ অংশগ্রহণ করেন। জানাযার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কারাগার সূত্রে জানা গেছে, ৩ জুলাই কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলায় আলহাজ্ব মোসলেম আলী খলিফা পটুয়াখালী কারাগারে হাজতি হিসেবে আসেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে আসছেন। কারাগারে আসার পরেও কারা হাসপাতালের মাধ্যমে তার চিকিৎসা ও ওষুধ চলমান ছিল।
৭ আগস্ট (সোমবার) বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাৎক্ষণিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।