• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষাধিক টাকার বাঁশ নেয়ার অভিযোগ মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রাতের আধারে লক্ষাধিক টাকার পাইলিংয়ের বাঁশ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের।
বুধবার দুপুরে ওই গ্রামের মৃত ফজলে করিম হাওলাদারের ছেলে মস্তফা কামাল অভিযোগ করে বলেন, বাটাজোর স্কুল সংলগ্ন একটি যৌথ দীঘির আমার অংশ ভরাটের জন্য প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে পাইলিং নির্মাণ করা হয়। গত সোমবার গভীর রাতে ওই পাইলিংয়ের লক্ষাধিক টাকার বাঁশ আমার বোন বাটাজোর মহিলা লীগ নেত্রী দিলরুবা আক্তার রেবা ও তার স্বামী এনামুল হক তাদের লোকজন দিয়ে চুরি করে নেয়। এঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও উল্লেখ করেন। তবে মহিলালীগ নেত্রী রেবা ও স্বামী অভিযোগটি সম্পূর্ন মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবী করেছেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।