• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ বাস চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ণ
ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ বাস চালককে জরিমানা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠি নলছিটিতে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ আগস্ট )দুপুরে নলছিটি – বরিশাল সড়কে অভিযান পরিচালনা করেন ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সমাপ্তি রায়।

তিনি বলেন,ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চলাচল বন্ধে ভ্রামমাণ আদালত পরিচালনা করে ২ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।