• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খাদের কিনারায় পৌঁছানো বিদ্যালয় লুৎফরের ছোঁয়ায় শ্রেষ্ঠ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ণ
খাদের কিনারায় পৌঁছানো বিদ্যালয় লুৎফরের ছোঁয়ায় শ্রেষ্ঠ

স্টাফ রিপোর্টার
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালীর দশমিনা উপজেলার ঐতিহ্যবাহী বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শুরুতে সুনামের সাথে পরিচালিত হলেও মাঝপথে এসে নানা সংকটে ধ্বংসের খাদের কিনারায় পৌঁছে যায় ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। অনকটা মুখথুবড়ে পড়ে শিক্ষা ব্যবস্থা। অসন্তোষ আর হতাশা দেখা দেয় শিক্ষক,শিক্ষার্থী আর অভিভাবকদের মাঝে। চরম উৎকন্ঠা-উদ্বিগ্নকে পেছনে ফেলে ২০২০ সালের ৩ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে যোগ দেয়া মো. লুৎফর রহমানের হাত ধরে উপজেলায় সেরা এখন দশমিনা বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। নানা সমালোচনা আর সংকট কাটিয়ে বিদ্যালয়টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) ২০২৩ হওয়ার গৌরব অর্জন করেছে। শিক্ষা ব্যবস্থায় এসেছে আমুল পরিবর্তন। ২০২১ সালে ৯৬ শতাংশ পাশের হারের সাথে ৭ টা জিপিএ ৫ ও ২০২২ সালে ৯০ শতাংশ পাশের হারের সাথে ৬ টা জিপিএ ৫ অর্জন। অন্যদিক, চলতি বছর ৯৬ দশমিক ৪৩ শতাংশ পাশের হারের সাথে জিপিএ ৫ অর্জন দুটি। শুধু শিক্ষার মানে নয়। ক্রিয়া প্রতিযোগিতায়ও জেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের। তার এই প্রচেষ্টায় খুশি বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকাবাসী। সবার সহযোগিতা কামনা করে বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, আমি চেষ্টা করছি মাত্র। বিদ্যালয়ের এ অর্জন সবার। সবার সহযোগিতা পেলে সবার প্রিয় প্রতিষ্ঠানটি একদিন দেশসেরা হবে।