• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাকুরা পরিবহনের বাস চাঁপায় ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ
সাকুরা পরিবহনের বাস চাঁপায় ইজিবাইক চালক নিহত

গৌরনদী প্রতিনিধি: সাকুরা পরিবহনের বাস চাঁপায় নাসির সরদার (৩০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল তিনটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডপাশা এলাকায়। নিহত নাসির ওই এলাকার মৃত নুরু সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, ইজিবাইক চালক নাসির মহাসড়কের নতুন শিকারপুর থেকে ইচলাদির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সাকুরা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই নাসির নিহত হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।