• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি নিলু : সম্পাদক শাহজাহান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৩, ১৫:৩৮ অপরাহ্ণ
ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি নিলু : সম্পাদক শাহজাহান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন বরিশাল জেলা প্রতিনিধি সম্মেলন আব্দুর রব সেরনিয়াবাত লাইব্রেরি হলে আজ (১২ আগস্ট ২০২৩) বেলা ১১.০০টায় অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সাধারণ সম্পাদক এ্যাড.শেখ টিপু সুলতান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ।
প্রধান বক্তা ছিলেন পার্টি নেতা টি এম শাজাহান,এছাড়াও উপস্থিত ছিলেন যুবমৈত্রীর জেলা নেতা নজরুল ইসলাম তালুকদার,বাংলাদেশ ছাত্রমৈত্রী বরিশাল জেলার সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শাওন প্রমুখ।
সম্মেলনে অধ্যাপক নজরুল হক নিলুকে সভাপতি ও টিএম শাহজাহানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বক্তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, রেশনিং ব্যবস্থা চালু, ভূমিহীনদের পূর্নবাসন সহ কৃষিখাতে ভর্তুকী বৃদ্ধি করার দাবী জানান।